যদি আপনিও মনে করেন- পৃথিবীর বুকে নীরবে কিছু একটার বিচ্যুতি ঘটছে, যেন সবকিছু ঠিক থেকেও কোথাও গভীর অসামঞ্জস্য লুকিয়ে আছে; কিন্তু কী, কেন বা কীভাবে- তার উত্তর অধরা থেকে যাচ্ছে, আর সময়ের স্রোতে পরিস্থিতি ক্রমেই অন্ধকারের দিকে গড়িয়ে পড়ছে, তাহলে আপনাকে এখানে স্বাগতম। সত্যের বিপরীতে, নীরবে মাথা তোলে মিথ্যার ছায়া। আলোর বিপরীতে, ঘন হয়ে জমে অন্ধকারের মেঘ। প্রকৃতির নির্মল স্বচ্ছতার বিপরীতে, দাঁড়ায় কৃত্রিমতার সাজানো মুখোশ। এই দ্বন্দ্বই পৃথিবীর চিরন্তন নিয়ম। ইতিহাসের গভীরে নজর দিলে দেখা যায়- স্রষ্টার...