বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দেওয়ায় বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীর কয়েকটি দোকান ও এনজিওতে ঝুলানো তালা অবশেষে খুলে দেওয়া হয়েছে। সাত দিন বন্ধ রাখার পর আজ শুক্রবার সকালে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ২৬টি দোকান ও একটি এনজিওর তালা খুলে দিয়েছেন বলে জানা গেছে। আজ সকাল পর্যন্ত আগৈলঝাড়ার দুটি দোকান ও একটি এনজিওর অফিস এখনো তালাবদ্ধ রয়েছে। এদিকে বিএনপি নেতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে আগৈলঝাড়া থানা–পুলিশ। নাম না প্রকাশ করার শর্তে আগৈলঝাড়া আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা...